সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুসহ শত শত সমস্যার সমাধান নিয়ে রাজনীতি করুন : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
ক্ষমতাসীন এবং সাবেক ক্ষমতাসীনদের পাশাপাশি সুবিধাভোগি ও সুবিধাভোগের চেষ্টায়রতদের প্রতি আহবান জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ক্ষমতায় আসার আর থাকার রাজনীতি নয় ডেঙ্গুসহ শত শত সমস্যার সমাধান নিয়ে রাজনীতি করুন। তা না হলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

২৭ জুলাই সকালে তোপখানা রোড-পুরানা পল্টনে ডেঙ্গুরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, বাহাউদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী আরো বলেন, নির্মমতার রাজনীতির পথে হাঁটছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারী রাজনীতিকেরা। তাদেরকে জনগণ নূরুল হক নূরের মত করেই ‘না’ বলবে। কেননা, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন জনগণ সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।