সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ইসলামি আন্দোলনের উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জুলাই, ২০২৩
যশোরের অভয়নগরে ইসলামি আন্দোলনের উদ্যোগে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫জুলায়) নওয়াপাড়া ইনিস্টিউট মিলনায়তনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর হযরত মুফতি ফয়জুল করিম।
এছাড়াও বিভাগীয় ও জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আবু রায়হান,সভাপতি ইসলামী আন্দোলন অভয়নগর থানা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন,এই সরকার জনগণের পক্ষের সরকার নয়,এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এই সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারে না,ইতিপূর্বে নির্বাচন গুলোকে লক্ষ করে দেখলে বোঝা যায় বর্তমান সময়ের নির্বাচন কমিশন কি ভূমিকা নিয়েছে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে তিনি আরো বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন আর পেছনে তাকানোর সুযোগ নেই। সরকার পতনের আন্দোলনের মাধ্যমে সরকার কে যশোরের অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামতে বাধ্য করতে যে পদক্ষেপ নিতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই নিতে প্রস্তুত।দেশের সকল বিভাগ,জেলা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ে আন্দোলনের ডাক আসবে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।