সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দেলদুয়ারে পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত  

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জুলাই, ২০২৩
টাংগাইলের দেলদুয়ারে পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দেওজান হাসপাতাল মাঠে পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগ এ কর্মীসভার আয়োজন করে। পাথরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাম প্রসাদ সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬  আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে প্রচার করতে হবে।বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।
টাংগাইল- নাগরপুর-বরঙ্গাইল ও টাংগাইল -দেলদুয়ার – কালামপুর এ দুটি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয়েছে। এ মহাসড়কের কাজ সম্পন্ন হলে নাগরপুর দেলদুয়ারে কল কারখানা স্থাপিত হবে।এর ফলে দুই উপজেলার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।আমাদের উন্নয়নের কথা আমাদেরকেই প্রচার করতে হবে।দুই উপজেলার প্রায় ৪৬ হাজার পরিবার বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,ভাইস চেয়ারম্যান এহসানুক হক সুমন, উপজেলা আ’লীগের সহ সভাপতি এস প্রতাপ মুকুল,উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।