সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আগষ্টে তিন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৬ জুলাই, ২০২৩

আগষ্টে তিন কর্মসূচী ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে শার্শা উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আগষ্টের তিন কর্মসূচী বাস্তবায়ন ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস.এম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী এম, এম, মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী হাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল রাসেল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এস এম শাখির উদ্দিন,শার্শা ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।