সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতের রুপিতে প্রথম চালানে ৪ট্রাক পণ্য ঢুকেছে বাংলাদেশে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
ভারত-বাংলাদেশ সরকারের যৌথ সম্মতিতে আমদানি পণ্যের এলসি রুপিতে উদ্বোধনের ১৪ দিন পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের চার ট্রাক মটর যন্ত্রাংশ আমদানি হয়েছে।
 
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে পণ্যের চালানটি নিয়ে ট্রাক বেনাপোল বন্দরে ঢুকেছে। 
 
পণ্যের আমদানিকারক বাংলাদেশের নিতা কোম্পানি লিমিটেড এবং রফতানিকারক ভারতের টাটা মটরস। বর্তমান বৈশ্বিক মন্দার এ বাজারে ডলারের সংকট কাটাতে বড় ভূমিকা রাখবে রুপি। 
 
এর আগে, গত ১১ জুলাই ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক সংগঠনের সঙ্গে এক বৈঠকে রুপিতে আমদানি বাণিজ্যের এলসি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।