সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন! স্মারকলিপি পেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলীর দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক সদস্যরা সহ স্থানীয় সুশীল সমাজ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পঞ্চগড় – আটোয়ারী সড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল, অভিভাবক মহেন্দ্র বর্মন, হৈমন্তি রাণী, মলীন রায় , পারভীন আকতার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আছেন। তিনি নিজের খেয়াল খুশিমত বিদ্যালয় পরিচালনা করেন। বিদ্যালয়ের শিক্ষকেরা শ্রেণিকক্ষে সময় না দিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে রাখা বিছানায় ঘুমিয়ে পড়েন। সেই সাথে এনিয়ে কোন কথা বলা হলে অভিভাবকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন তারা। এক সময় শিশুদের পদচারণায় মুখর থাকা বিদ্যালয়টি এখন শিক্ষার্থী সংকটে। কাগজ কলমে শতাধীক শিক্ষার্থী থাকলেও প্রতিদিন ২০ জনও উপস্থিত থাকে না। বক্তারা আরো বলেন, প্রধান শিক্ষক আঞ্জুমান আরা ও সহকারী শিক্ষক শামসুন নেহার বিদ্যালয়ে নানা অনিয়ম করে আসছেন। তাই তাদের দু’জনকে বিদ্যালয় থেকে বদলী না করা হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো হবে না বলে হুঁশিয়ারী দেন অভিভাবকরা। পরে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রধান শিক্ষক আঞ্জুমান আরা’র বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের গণঅভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন ওই বিদ্যালয়ের সভাপতি অনিল চন্দ্র পাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।