সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

হাসনাবাদে অটোরিকশা চার্জ দিতে গিয়ে প্রাণ গেল শাহ আলমের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে মো. শাহ আলম (৪৮) নামে ১জন অটো চালকের মঙ্গলবার (২৫ জুলাই)  দুপুরের দিকে নিজ বাড়ি হাউসের হাট গ্রামে মৃত্যু হয়েছে।
নিহত অটো চালক নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নে হাউসের হাট গ্রামের মৃত ফকর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান,অটো রিক্সা চালিয়ে চলে শাহা আলমের সংসার। আজ মঙ্গলবার দুপুরে নিজের অটো চার্জ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট জনিত কারণে শাহ আলম নামের ১ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তিনি  হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।