সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মামলা থেকে অব্যাহতি পেলেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ইকোপার্ক রক্ষা আন্দোলনের ৮ নেতার বিরুদ্ধে করা একটি ছিনতাই ও চুরি মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান তাদের অব্যাহতির আদেশ দেন। মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন, ঝালকাঠি ইকোপার্ক রক্ষা ও নদী খাল বাচাঁও আন্দোলনের সদস্য সচিব ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খসরু নোমান, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন শাহীন, সোয়েবুর মোর্শেদ সোহেল, ইকোপার্ক আন্দোলনের যুগ্ম আহবায়ক মু. আল-আমিন বাকলাই, সমাজকর্মী আক্তার হোসেন, শহর যুবলীগের যুগ্মআহবায়ক কাজী মারুফ ইরান ও যুবলীগ নেতা বাদল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদারের ছেলে শফিকুল ইসলাম টিটু বাদী হয়ে তাদের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন । পুলিশ আদালতে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় তাদেরকে অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া ইকোপার্ক রক্ষা আন্দোলনের নেতারা বলেন,আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা একটা মামলা দায়ের করা হয়েছে। আমাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। আজ তা থেকে আদলত আমাদের অব্যাহতি দিয়েছে । কিন্তু মিথ্যার পরাজয় হবেই। আর সেজন্য আমরা মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।