সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন তিনি।
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেন, বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পুর্ন। স্থানীয় চাহিদা পূরন করে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সদর উপজেলা পরিষদের সভাকক্ষে মঈলবার (২৫ জুলাই) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে আওয়ামীলীগ,যুবলীগের, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ইলেট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও  মৎস্যচাষী – মৎস্যজীবীসহ এসময় আরো অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলার ৭ জন সফল মৎস্য চাষীকে ক্রেষ্ট ও সনদ পত্র প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।