সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে এমপি তুহিনের মাধ্যমে  দুস্থ, অসহায়, পঙ্গু  ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া  চেক বিতরন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
দুস্থ, অসহায়, পঙ্গু ও হতদরিদ্রদের মাঝে ময়মনসিংহের নান্দাইল নির্বাচনী এলাকার জনপ্রিয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিনের মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার দেয়া ২৪জন দুস্থ, অসহায়, পঙ্গু ও হতদরিদ্রদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) নান্দাইল উপজেলা হল রুমে দুস্থ, অসহায়, পঙ্গু ও হতদরিদ্র ২৪জন নারী-পুরুষের মাঝে এসব চেক বিতরণ করেন এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। চেক প্রাপ্তরা মাননীয় প্রধানমন্ত্রীর এসব চেক হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে বলেন, বার বার এভাবে দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দুস্থ, অসহায়, পঙ্গু ও হতদরিদ্রদের সেবা করে যাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে চেক প্রাপ্তদের পরিবারবর্গরাও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নান্দাইলের জননন্দিত এমপি তুহিনকে আবারও ক্ষমতায় থাকার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন। চেক বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিপুল ভোটে নির্বাচিত নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফ সহ নান্দাইল উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।