সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সাপ্তাহ-২০২৩ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বাহির হয়ে নলডাঙ্গা বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে নলডাঙ্গার বারইন নদীতে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়াও মৎস্য চাষিদের ৬টি ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন স্থানের ৬জন মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর আলী, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাগণ সহ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।