সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুলাই, ২০২৩

“ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সোমবার ( ২৪ জুলাই) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনিষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ: দা:) মোঃ ফজল ইবনে কাওছার আলী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন সফল করার লক্ষ্যে মৎস্যজীবি, মৎস্য চাষী সহ গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় মৎস্য কর্মকর্তা ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের সকল কার্যক্রম উপস্থিত সদস্যদের মাঝে তুলে ধরেন। তিনি বলেন, এলাকার অধিকাংশ মানুষ বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ করে সাবলম্বী হচ্ছেন। মাছ আমাদের জাতীয় সম্পদ। প্রতিবছর সরকার মাছ বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মূদ্রা আয় করে। তাই এই মৎস্য সম্পদকে আমাদের আরও সমৃদ্ধি করতে হবে। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল মৎস্য চাষী মোঃ এমদাদুল হক, মাষ্টার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী মোঃ আশিকুল ইসলাম, মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ সুজন মাহামুদ খোকা, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মৎস্যজীবি ওমর ফারুক, মিলন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মৎস্য চাষী আকাশ, আশরাফুল, সফিকুল, জিন্না, ফরিদা প্রমুখ।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।