সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুলাই, ২০২৩
“নিরাপদ মাছে ভরবো দেশ. গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়াধি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক রমেশ কুমা পার্থ, শামছ ই তাবরিজ রায়হান, কলামিস্ট সাইদুর রহমান, সাংবাদিক আবু হানিফ সরকার, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, এ হান্নান আল আজাদ, ফরিদ মিয়া, আরএন শ্যামা, আকরাম হোসেন, সহ প্রমুখ। সাংবাদিক বক্তারা, অবৈধ উপায়ে নদীতে বাঁধ নিমার্ণ, কারেন্ট জাল, ভিম জাল অভিযান পরিচালনা করে অবসারনের দাবী জানান। এছাড়াও উপজেলা সদর নরসুন্দা ব্রীজের পাশে পৌর সভার ময়লা আবর্জনা ফেলে নরসুন্দা নদীর পানি দূর্ষিত করা হচ্ছে। এবিষয়ে মৎস্য কর্মকর্তাদের নজর দেওয়ার দাবী জানান। পরে মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় নরসুন্দা নদীতে পৌর সভার ময়লা আবর্জনা না পেলার জন্য উপস্থাপন করা হবে এবং আগামীকাল ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসময় নান্দাইল উপজেলায় কর্মরত ২৫জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।