অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের বদলি জনিত বিদায় সংবর্ধনা গতকাল রবিবার বিকালে নওয়াপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের মিলনায়তনে সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, প্রেক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ, দৈনিক নওয়াপাড়ার প্রকাশক ও সম্পাদক ইঞ্জি. সাজিদ হোসেন সুপ্ত, ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী। এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, এসএম মুজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, আইসিটি সম্পাদক তারিম আহম্মেদ ইমন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য খায়রুল বাসার, গাজী রেজাউল করিম, মল্লিক খলিলুর রহমান, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, গাজী আবুল হোসেন, শেখ জাবেদ আলী, তাওহীদ হাসান উসামা, শফিকুল ইসলাম পিকুল, রনজিত মল্লিক, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, নোয়াপাড়া গ্রæপের প্রতিনিধি সিদ্দিকুর রহমান মুকুল,ওয়াহিদ ইমাম রাজু প্রমুখ।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরের ইউএনও মেজবাহ উদ্দীনকে বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জুলাই, ২০২৩