সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে প্রথমবারের মতো প্রাথমিকের প্রধান শিক্ষকদের নিয়ে শুরু হলো স্কাউট কোর্স

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জুলাই, ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের শিশু কিশোর ও যুবদের স্কাউট প্রশিক্ষণের মাধ্যমে সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক তৈরীর প্রয়াসে ২৩ জুলাই রবিবার শুরু হয়েছে গ্রুপ সভাপতি কোর্স।
 রংপুর বিভাগের জেলাসমূহ থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্কাউটসের গ্রুপ কমিটির সভাপতি হিসেবে সঠিক দায়িত্ব পালন ও সকল ছাত্রছাত্রীকে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণদানে কোর্সে তাদের নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা ও হাতে কলমে শেখানো হবে। বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ২৩-২৫ জুলাই ২০২৩ অনুষ্ঠিত কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। কোর্স লিডার ও দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আঞ্চলিক সম্পাদক ও কোর্স স্টাফ মোঃ আবু সাঈদ, স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কোর্স স্টাফ মোঃ মাহবুুবুল আলম প্রামানিক, দেবীগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, কোর্স স্টাফ আরিফ হোসেন চৌধুরী, আব্দুল মোতালেব, মোঃ লুৎফর রহমান, শরীফা খাতুন প্রমুখ। উল্লেখ্য, দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমবারের মত আয়োজিত এ গ্রুপ সভাপতি কোর্সে প্রাথমিক বিদ্যালয়সমূহের ৪০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।