সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জুলাই, ২০২৩

“ সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। উপজেল্ াপ্রশাসনের আয়োজনে রবিবার ( ২৩ জুলাই) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বণার্ঢ়্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. সাফায়েত, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও মুসফিকুল আলম হালিম বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়- সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস। আইন-শৃক্সখলা রক্ষা,, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ,, জন¯^াস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজ¯^ আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকান্ড। এসব দায়িত্ব পালনের পিছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণার উৎস। প্রশাসন মানে শুধু কর্তৃত্ব আরোপ বা নিয়ন্ত্রণ নয়, এর সমান্তরালে ব্যবস্থাপনার বিষয়টিও অপরিহার্য্য। তিনি বলেন, আমি সেবামূখী ও জনমূখী সার্ভিস প্রত্যাশা করি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী প্রয়াসের মাধ্যমে সরকারি সেবা কিভাবে জনগণের দোড়গোড়ায় পৌছানো সম্ভব হয়েছে তার বিভিন্ন ডুকুমেন্টারী প্রজেক্টরে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চশমা বিতরণ করা হয় এবং উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগর উদ্যোগ ৩০ জন প্রান্তিক চাষীকে ১০ কেজি করে ভার্মি কম্পোস্ট ( কেঁচো সার) ও সাত প্রকার সবজী বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।