সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলার আটটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) রামগড় জোন।

রবিবার (২৩ জুলাই) সকাল সাড়ে নয়টায় রামগড় জোন সদরে বর্ডার গার্ড বাংলাদেশ’র (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম উপস্থিত থেকে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে এসব ক্রীড়ড়া সামগ্রী তুলে দেন।

এসময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গরীব,অসহায়, সুবিধা বঞ্চিত স্কুলগামী শিক্ষার্থীরা ক্রীড়া সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে যায় এবং শিক্ষকগণও এ উদ্যোগের প্রশংসা করেন।

ক্রীড়া উপকরণ বিতরণ শেষে বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর ছিদ্দিক সাইমুম বলেন, আর্থসামাজিক উন্নয়নে বিজিবি ছোট উদ্যোগটি শিক্ষার্থীদের সঠিক মানুষ ও  সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। বিজিবি সব সময় আপনাদের পাশে ছিল, আছে , ভবিষ্যতেও থাকবে এবং শিক্ষার্থীদের মানবিক বিকাশে বিজিবির এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় বিজিবি বিভিন্ন পদমর্যাদার সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।