সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সুন্দলী বাজার কমিটির আয়োজনে চার দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
মাদককে না বলি খেলার মাঠে ফিরে আসি এই স্লোলগানকে সামনে রেখে। প্রতি বছরের ন্যায় সুন্দলী বাজার কমিটির আয়োজনে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। এ সময় সুন্দলী বাজার কমিটির চিন্ময় বিশ্বাস এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বলিষ্ঠ কন্ঠস্বর ও যশোর-৪ সংসদীয় আসনের বাঘারপাড়া- অভয়নগরের সবশ্রেণীর মানুষের হৃদয় কাড়া ও জনগণের সুখ-দুঃখের সাথী জননেতা  ইঞ্জিঃ আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কমিশনার ও বর্তমান জেলা পরিষদের সদস্য  মোঃ আঃ রউফ মোল্যা, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এ,বি,এম মেহেদী মাসুদ, ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল, বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, বিট অফিসার এসআই মোঃ বক্কার সিদ্দিকী, কিশোর সাহা, প্রধান শিক্ষক গৌতম ধর, ইউপি সদস্য শিশির সরকার। এসময় ওই খেলাতে বাজারের সকল দোকানদারদের মধ্যে  থেকে চারটি দলে বিভক্ত করা হয়। ওই ফুটবল  খেলা দেখতে শত শত লোকের সমাগম হয়। খেলাতে জয়লাভ করে রাস্তার দক্ষিণ পাশ (বারুদ একাদশ)। খেলাশেষে আয়োজক বৃন্দ বিজয়ী ও রানার্সআপদের হাতে পুরষ্কার তুলে দেয়। এ সময় সার্বিক দায়ীত্বে ছিলেন অমর বিশ্বাস,ও সঞ্চালনায় ছিলেন দিনেশ বিশ্বাস ও ডাঃ প্রশান্ত মন্ডল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।