সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল পোর্ট থানায় ১৩ জন পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১২ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ও নাহিদ হাচান নামে এক যুবককে ৩ বোতল বাংলা মদ সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।

গ্রেফতারকৃত আসামীরা হলো, বেনাপোল মানকিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর করিমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৩), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মিন্টু মিয়া (৩৫), সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম, একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ মিজানুর রহমান, ভবেরবেড় পূর্বপাড়া গ্রামের মৃত রোক্কাঘ রক্কা মিয়ার ছেলে মোঃ ফারুক হোসেন (৩০), একই গ্রামের মৃত জানে আলমের ছেলে মোঃ নাসরুল ইসলাম (৩৩), একই গ্রামের মোঃ বাবলু হাওলাদার বাবুর ছেলে মোঃ রিপন, মানকিয়া উত্তরপাড়া গ্রামের জুনাব আলীর ছেলে জাহিদুর ইসলাম (২৯), ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত শেখ আবু তাহেরের ছেলে মোঃ টুটুল শেখ (৩২), সাদিপুর গ্রামের মৃত সুখ চাদের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কদম আলী মোড়লের ছেলে মোঃ আব্দুল করিম (৫২), বড় আঁচড়া গ্রামের মোঃ মশিয়ার রহমানের ছেলে মোঃ সুমন হোসেন (২৪), ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের ওমর লাইচ এর ছেলে নাহিদ হাচান (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এসব গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা বেনাপোল পোর্ট থানার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে সেখানে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।