সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীতে পিকনিকের ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে ডুবে গিয়ে এরশাদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার হাবলা বিলপাড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এরশাদ মিয়া উপজেলার কাশিল ইউনিয়নের দাপনাজোর গ্রামের মুনা মিয়ার ছেলে।
নৌকাটির ইঞ্জিনের দায়িত্বে থাকা ইয়ামিন মিয়া বলেন, ‘৩৫জন লোক নিয়ে বড়ইবাড়ি পিকনিকে যাচ্ছিলাম। সকাল ১০টার দিকে ঝিনাই নদীর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে এরশাদ নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে যায়। এসময় পিকনিকের এক যাত্রী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নদীতে অনেক স্রোত রয়েছে। পরে নদীর ভাটিতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এরশাদের বড় ভাই লিটন মিয়া বলেন, ‘নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছিল। নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার অভিযান না চালিয়ে তারা ফিরে গেছেন।
বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। নদীতে অনেক স্রোত রয়েছে। শুনেছি ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার অভিযান না চালিয়ে ফিরে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।