সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে তিন বছর জেল খেটে দেশে ফিরলেন ৪০ বাংলাদেশি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

দীর্ঘ তিন বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৪০ বাংলাদেশি নারী ও শিশু।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসাদের মধ্যে ২০ জন নারী ও ২০ জন শিশু রয়েছেন। সাজাভোগের পর পশ্চিমবঙ্গের ১২টি শেল্টার হোমের হেফাজতে ছিলেন তারা।

ফেরত আসা জুলেখা খাতুন বলেন, ‘আমরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে গিয়েছিলাম। এরপর বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেছি। এরপর সেখানে বিভিন্ন শেল্টার হোমে আশ্রয় দেয়। পরে ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টারহোম থেকে আজ দেশে ফিরেছি। শেল্টারহোমে আমাদের বয়সী আরো অনেক বাংলাদেশি নারী ও শিশু আছেন। তারা দেশে আসার অপেক্ষায় রয়েছেন।’

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় এসব নারী ও শিশুকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার ১৭, রাইটস যশোর ১৬ এবং মহিলা আইনজীবী সমিতি ৭ জনকে শেল্টারহোমে রাখবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।