সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে টিসিবি পণ্যের সাথে এবার যুক্ত হয়েছে চাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে টিসিবি কার্ডের নিয়মিত পণ্যগুলোর পাশাপাশি এবার যোগ হলো চাল। খোলা বাজারে বিক্রি কার্যক্রম ওএমএস-এর জন্য বরাদ্দ করা চাল থেকে পাঁচ কেজি করে দেওয়া হচ্ছে এই কার্ডের উপকারভোগীদের। প্রতি কেজির দাম নেওয়া হচ্ছে ৩০ টাকা। বুধবার ও বৃহস্পতিবার ( ১৯ ও ২০ জুলাই ) উপজেলার ৬ ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে। এই টিসিবি পণ্যের সাথে এবার যোগ হয়েছে ৫ কেজি চাল। তবে টিসিবি পণ্যের সাথে এখন আর চিনি দেওয়া হচ্ছে না। চিনি না দেওয়ার কারণ জানতে চাওয়া হলে, টিসিবি ডিলার মেসার্স মানিক এন্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী বলেন, টিসিবি’র চিনি সরবরাহ না থাকায় ডিলাররা টিসিবি’র উপকারভোগীদের মাঝে অন্যান্য পণ্যের সাথে চিনি দিতে পারছেন না। চিনি দিতে ডিলারদের কোন সমস্যা নেই। টিসিবি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, উপজেলায় ৬ ইউনিয়নে মোট ৬,১১৭ জন টিসিবি ফ্যামিলি কার্ডধারী। এরমধ্যে মির্জাপুর ইউনিয়নে ১,২৫৩ জন, তোড়িয়া ইউনিয়নে ৭৮২ জন, আলোয়াখোয়া ইউনিয়নে ১১৫৮ ন, রাধানগর ইউনিয়নে ১২০৬ জন, বলরামপুর ইউনিয়নে ৯২০ জন ও ধামোর ইউনিয়নে ৭৯৮ জন টিসিবি’র উপকারভোগী রয়েছেন। উপকারভোগীরা প্রতি কার্ডে ১০০/- টাকা লিটার দরে ২ লিটার সোয়াবিন তেল, ৬০/- টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ৩০/- টাকা কেজি দরে ৫ কেজি চাল পাচ্ছেন। টিসিবি’র পণ্য বিতরণের সময় একজন সরকারি কর্মকর্তা সার্বক্ষনিক সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে দায়িত্ব পালন করেন। টিসিবি বিক্রয় কেন্দ্রগুলোতে উপজেলা নির্বাহী অফিসার নিজেই পর্যবেক্ষণ করেন। ইউএনও বলেন, টিসিবি’র কোন ডিলার ওএমএস এর খাদ্যশস্য বিক্রয়ে কোন প্রকার অনিয়ম করলে বাণিজ্য মন্ত্রনালয় টিসিবি’র ঐ ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। বিশ্ব এখন রাশিয়া- ইউক্রেন যুদ্ধের সংকট ও কভিড মহামারীর সংকট মোকাবেলা করছে। এ পরিস্থিতিতেও বাংলাদেশ এ অঞ্চলের মধ্যে অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন। তিনি প্রথম তৎকালীন যুদ্ধ পরবর্তী সংকটে টিসিবি’র মাধ্যমে ফ্যামিলি কার্ডে এ ধরনের রেশনিং চালুৃ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈশ্বিক সংকটের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন। সাশ্রয়ী মূল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে ফ্যামিলি কার্ডধারী উপকারভোগীরা মহাখুশি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।