সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরে কাব লিডার কোর্সের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ও প্রশিক্ষণ বিভাগের পরিচালনায় জেলা ও উপজেলায় দায়িত্ব পালনকারী কাব লিডারদের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে  বৃহস্পতিবার থেকে তিন দিন ব্যাপী এক প্রশিক্ষন কোর্স দিনাজপুর আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে শুরু হয়েছে।
এ কোর্সের উদ্বোধন করেন দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের সাবেক কমিশনার বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স লিডার বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার ও আঞ্চলিক উপ কমিশনার (প্রশিঃ) মুক্তা লাল রায় ঈশোর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার জালাল উদ দীন, লিডার ট্রেনার রওনক জাহান, বাংলাদেশ স্কাউটস (রংপুর) সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, অপূর্ব চন্দ্র রায় প্রমূখ।
দিনাজপুর অঞ্চলের বিভিন্ন জেলার ৪০ জন জেলা ও উপজেলা কাব লিডার প্রশিক্ষার্থী হিসেবে ওই কোর্সে অংশগ্রহণ করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।