সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুলাই, ২০২৩
বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কিন্ডারগার্টেন বিদ‍্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । তাই দীর্ঘদিন যাবৎ নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ১৯শে জুলাই’২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে ।
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ স্কুল এর প্রতিষ্ঠাতা মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় সাধারণ সভাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে সরকার কর্তৃক ঘোষিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার নীতিমালা, আসন্ন কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষা’২৩ এর সিলেবাস নিয়ে উন্মুক্ত আলোচনা হয়।
উন্মুক্ত আলোচনা শেষে উপস্থিত সমিতির সদস্যভুক্ত সকল সদস্যর সম্মতিতে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সকল সাধারণ সদস্যের সর্বসম্মতিক্রমে পরবর্তী তিন বছর মেয়াদী কমিটির সভাপতি হিসেবে মীর ওবায়েদ স্কুলের প্রতিষ্ঠাতা মীর ওবায়েদ হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এবং সিনি: সহ-সভাপতি হিসেবে যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিনা আক্তার মিতালী নির্বাচিত হয়েছেন ।
পরবর্তীতে উপস্থিত সম্মানিত সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে পনেরো কার্য দিবসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করার দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অক্সফোর্ড একাডেমীর প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান মুকুল, এম ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ শফিউদ্দিন মিয়া, ধুবড়িয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ সানোয়ার হোসেন, উদয়ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম, লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ আজিম মিয়া, আপন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আফতাব উদ্দিন আপন, গ্রীনল্যান্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সাফিন আহমেদ নাদিম, ন্যাশনাল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম আজাদ, জয়ভোগ পাবলিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা আলী হাসান, শেখ আব্দুর রউফ একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রউফ, শাপলা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আরশেদ আলী, সূর্য আইডিয়াল স্কুল কাঠুরী শাখার প্রধান শিক্ষক অজিফা আক্তার, সূর্য আইডিয়াল স্কুল কাশাদহ শাখার প্রধান শিক্ষক তানিয়া আক্তার, সূর্য আইডিয়াল স্কুল বনগ্রাম শাখার প্রধান শিক্ষক কাজী মোস্তফা রুমি, সূর্য আইডিয়াল স্কুল খোরশেদ মার্কেট শাখার প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, মীর ওবায়েদ স্কুল ঘুনিপাড়া শাখার প্রধান শিক্ষক পপি আক্তার , মীর ওবায়েদ স্কুল ভাদ্রা ‌ শাখার প্রধান শিক্ষক নুসরাত জাহান অনা, নয়ান খান মেমোরিয়াল কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক সুব্রত বণিক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।