সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ব্রীজ রাস্তা ও মন্দির পরিদর্শন করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চলমান কাজের ব্রীজ, রাস্তা ও মন্দির পরিদর্শন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের সল্পআকুটিয়া চৌবাড়ীয়া বাজার থেকে বাটরা বাজারের রাস্তা, কোকাদাইর নদী উপর ৫০ মি. ব্রীজ ও হিন্দু সম্প্রদায়ের শ্রী শ্রীরাধা গোবিন্দ মন্দির পরিদর্শনকালে এমপি টিটু বলেন, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা আর কোন সরকারের সময় হয়নি। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনারা যদি নৌকার বিজয় নিশ্চিত করতে পারেন তাহলে আগামিতে নাগরপুর হবে উন্নয়নের রোল মডেল।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো, মাহাবুর রহমান, গয়হাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিম হোসেন রতন, গয়হাটা ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ রাজীবসহ গণ্যম্যান্য ব্যাক্তিবর্গরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।