টাঙ্গাইলের যমুনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ যমুনা সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।এ সময় প্রধান অতিথি সেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান মোমিন
অফিস সম্পাদক, টাঙ্গাইল জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বায়েজিদ রহমান সিয়ামসহ যমুনা থানা শাখা সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বৃক্ষরোপণের উপকারীতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি মহোদয়। বক্তব্য শেষে কর্মী, সমর্থক এবং মসজিদের মুসল্লীদের মাঝে চারাগাছ বিতরণ করেন এবং নেতৃবৃন্দদের সাথে নিয়ে কিছু চারা রোপণ করেন।