সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রায়গঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ জুলাই, ২০২৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের অভূতপুর্ব উন্নয়ন-চিত্র তুলে ধরার লক্ষ্যে ও বিএনপির চলমান অসাংবিধানিক দাবীর নামে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে  মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১ টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. হোসেন মনসুর, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব রহমত আলী সরকার, ফেরদৌস আলম তালেব, সাইদুল ইসলাম চান, আব্দুল হালিম খান দুলাল প্রমুখ। শান্তি সমাবেশে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা আওয়ামীলীগ সরকারের অভুতপুর্ব উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং বিএনপির অসাংবিধানিক দাবীর প্রতিবাদ জানান। সভা শুরুর আগে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।