সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধুবড়িয়া বিষমপুর সড়ক নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিষমপুর এলাকায় নতুন সড়ক নির্মাণে ২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন পেয়েছে। সোমবার (১৭ জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নোটিশে ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ আওতায় এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। এতে ধুবড়িয়া-চকগদাধর-বিষমপুর (চাঁন মিয়া চেয়ারম্যান বাড়ি হইতে – বিষমপুর বটতলা) পর্যন্ত সড়কের অবশিষ্ট অংশ নতুন নির্মাণ প্রকল্পে মোট ২ কোটি ৪২ লক্ষ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। ফলে সংশ্লিষ্ট এলাকা জুড়ে আনন্দ ও খুশির জোয়ার বইছে।
এলাকাবাসীর পক্ষে ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া’র নাতি ইউসুফ হোসেন লেনিন বলেন, প্রায় ৪০ বছর অপেক্ষার পর বিষমপুর এই সড়ক নির্মাণ বরাদ্দ পাওয়ায় আমরা এলাকাবাসী আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷ আমাদের সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি তিনি যথার্থ রেখেছেন। এতে আমরা অনেক আনন্দিত।
উল্লেখ্য, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া তার সময়কালে সর্বশেষ এই সড়ক হেটে চলাচলের জন্য মাটি ভরাট করে নির্মাণ করে। এরপর ২০২০ সালে টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি’র সময়কালে ধুবড়িয়া ঈমান মিল হইতে বিষমপুর চাঁন চেয়ারম্যান বাড়ি পর্যন্ত আংশিক নতুন সড়ক নির্মাণ হয় এবং বর্তমানে সড়কের বাকি অংশ নির্মাণে বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।