সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টার আরোগ্য কামনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কবি আলতাফ হোসেন রায়হানের আরোগ্য কামনা করেছেন নতুনধারার রাজনীতিকগণ। তিনি বেশ কিছুদিন যাবৎ লিভারসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধিন আছেন। গত ১৮ জুলাই নারায়ণগঞ্জে আলতাফ হোসেন রায়হানের শারিরীক খোঁজ-খবর নিতে যান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, অমানুষের রাজনৈতিক চর্চা চলছে সারাদেশে। তারই ধারাবাহিকতায় আজ যখন তখন যাকে তাকে হামলার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলতাফ হোসেন রায়হানের মত ত্যাগী-দেশপ্রেমি মানুষদের রাজপথে খুব বেশি প্রয়োজন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্যদানের প্রার্থণা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।