সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল পৌরসভা নির্বাচন নাসির উদ্দীন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:নাসির উদ্দীন বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) ভোট গণনা শেষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।

সর্বশেষ ফলাফলের ভিত্তিতে দলীয় নৌকা প্রতীক নিয়ে নাসির উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ২৬৫ ভোট এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মফিজুু রহমান সজন (মোবাইল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮২৫ ভোট।

অন্যদিকে সাধারণ আসনে পুরুষ কাউন্সিলর সাদিপুর ১ নং ওয়ার্ড থেকে সুলতান আহমেদ বাবু (উটপাখি), ২ নং ওয়ার্ড থেকে শরিফুল ইসলাম (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ড থেকে মিজানুর রহমান (উটপাখি), ৪ নং ওয়ার্ড থেকে কাজী শাহিনুল ইসলাম (ব্রীজ), ৫ নং ওয়ার্ড থেকে আজিম উদ্দিন গাজী (পানির বোতল), ৬ নং ওয়ার্ড থেকে আসাদুজ্জামান (উটপাখি), ৭ নং ওয়ার্ড থেকে নুপুর হাজী (ব্রীজ), ৮ নং ওয়ার্ড থেকে হাসানুজ্জামান তাজিন (পাঞ্জাবি), ৯ নং ওয়ার্ড থেকে কামাল হোসেন (পাঞ্জাবি) মার্কা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১২ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৫ জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫০৪৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ১৫৩৪১ জন।মোট ভোটারের মধ্যে ১৭৫৯৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ ১২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল পৌরসভার ভোট গ্রহন শুরু হয়। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পযর্ন্ত। এই পৌরসভায় প্রথমবারের ইলেক্টনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ হলো।

সোমবার (১৭ জুলাই) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন র‍্যাব, বিজিবি, আনসার, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমান আদালত।

বেনাপোল পৌরসভায় মেয়র প্রার্থী ২ জন, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সকাল থেকে ভোটগ্রহণ শুর হওয়ার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত পৌরসভার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া ভোটকেন্দ্রগুলো জুড়েই সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় বলে জানান প্রশাসন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।