সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়ম পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ” সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

 ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের বিষয়ে পক্ষপাত মূলক তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে। সোমবার (১৭ জুলাই) সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তোলে ধরেন অভিযোগকারী মুরাদ হোসেন ভূইয়া। মুরাদ হোসেনের লিখিত বক্তব্য সূত্রে জানাযায়, গত ১৩ এপ্রিল উপজেলা যুবলীগ নেতা স্থানীয় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার মোজাম্মেল হক বাচ্চু নান্দাইল সদর ইউনিয়নের মুক্ত বাজারে চাল বিতরণ কালে ত্রিশ কেজির পরিবর্তে কার্ডধারীদের মাঝে ২৭-২৮ কেজি চাল বিতরণ করার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা হিসেবে মুরাদ হোসেন প্রতিবাদ করায় তাকে মারধর ও শারীরিক ভাবে লাঞ্ছিত করলে স্থানীয়দের সহযোগিতায় সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।

পরবর্তীতে এ বিষয়ে ১৭ এপ্রিল নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ২ মে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফের নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি নান্দাইল ইউনিয়ন পরিষদ ভবনে তদন্ত সম্পন্ন করে। মুরাদ হোসেন অভিযোগ করেন, আমাকে তদন্ত প্রতিবেদনের কোন কপি সরবরাহ না করেই তদন্ত কর্মকর্তাদ্বয় পক্ষপাতমূলক প্রতিবেদন তৈরি করে গত ২৪ মে বিবাদী মোজাম্মেল হক বাচ্ছুকে অতি গোপনে প্রতিবেদন সরবরাহ করে।

বিবাদী বাচ্চু সে সুযোগে চাল বিতরণ অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের ফলে নান্দাইল উপজেলার প্রথম আলো ও যুগান্তর পত্রিকার দুই প্রতিনিধি সহ আমার নামে একজন আইনজীবীর মাধ্যমে গত ২৬ জুন বিবাদীর সম্মানহানির ফলে কোটি টাকার ক্ষতিপূরণের দাবীতে আইনগত নোটিশ পাঠায়। এমন নোটিশ পাওয়ার পর উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তদন্ত প্রতিবেদন গ্রহণ করি। তদন্ত প্রতিবেদনটি মনগড়া ও পপাতমূলক বলে উল্লেখ করেন মুরাদ হোসেন। তিনি বলেন, চাল বিতরণকালে তদারকি কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ উপস্থিত না থাকার পরও প্রতিবেদনে তার উপস্থিতির বিষয়ে বক্তব্য তোলে ধরা হয়েছে। ২ নং ওয়ার্ড মেম্বার আঃ সামাদের ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। অথচ তিনি উপস্থিত ছিলেন না বলে নিশ্চিত করেছেন।

মুরাদ হোসেন আরও বলেন, ভুক্তভোগী কার্ডধারীদের বক্তব্য গ্রহণ করা হলেও অধিকাংশ সাক্ষীগণের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আমি এবিষয়ে নিরপেক্ষ সঠিক তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবর গত ৯ জুলাই লিখিত আবেদন করেছি। এবিষয়ে তদারকি কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ কাছে তার উপস্থিতির বিষয়টি জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি। তদন্ত কমিটির সদস্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, লিখিত বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবেদন দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।