সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জুলাই, ২০২৩
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায়  নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আগতাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “স্কুল মিল্ক ফিডিং” কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা পানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নাগরপুর টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠান বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়। উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. রানা মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জেলা ট্রেনিং অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মাহবুব রহমান, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। এ সময় অত্র বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকসহ গণ্যম্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।