সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আজ বরেন্য রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরী’র ২য় মৃত্যুবার্ষিকী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৭ জুলাই, ২০২৩
ময়মনসিংহ জেলার নান্দাইলের তদানিন্তন জমিদার মরহুম আশরাফ হোসেন খান চৌধুরী সাহেবের ২য় পুত্র মরহুম বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী ১৯৪৬ সালে ৪ আগষ্ট ঐতিহ্যবাহী বাহাদুরপুর হাউজে জন্মগ্রহণ করেন। তিনি পরিনত বয়সের প্রারম্ভেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং ১৯৬৪ সালে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের বিডি মেম্বার নির্বাচিত হন এবং আইয়ুব বিরোধী আন্দেলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন ও পরিবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নান্দাইল থানা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বি এন পি প্রতিষ্ঠার লক্ষ্যে অবদান রাখেন এবং বিএনপির কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন। ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বি এন পির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে ১ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এবং ধারাবাহিকভাবে ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আমৃত্যু বাংলাদেশে জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ (উত্তর) জেলা বি এন পির আহবায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় ব্যপক উন্নয়ন করেছেন এবং অসংখ্য মসজিদ মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ২০২১ সালের ১৭ জুলাই ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খুররম খান  চৌধুরী’র স্ত্রী মিসেস হাসিনা খান চৌধুরী একজন সমাজ সেবিকা এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। তার একমাত্র মেয়ে মাফরুহীন খান চৌধুরী অস্ট্রেলিয়ায় ফেডারেল গভর্ণমেন্ট এর এ পি এস হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এক মাত্র পুত্র জনাব নাসের খান চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করছেন এবং নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।মরহুম খুররম খান চৌধুরী’র তিন নাতনী ও এক নাতি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সুনামের সাথে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় মরহুমের পরিবার ও শুভাকাংখীবৃন্দ দেশবাসীর কাছে
দোয়া চেয়েছেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।