ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কৃতি সন্তান আওয়ামী পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির পুনরায় সদস্য নির্বাচিত হয়েছেন। ১৬ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত অনুমোদন কমিটিতে ৮৫নং সদস্য পদে ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান খানের নাম রয়েছে। উল্লেখ্য, ইতি পূর্বেও তিনি এই কমিটির সদস্য ছিলেন। তার পিতা মোয়াজ্জেমপুর ইউনিয়নের হাসানুল বাশার খান মজনু ছাত্রলীগ থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামীলীগের একজন ত্যাগী নেতা হিসাবে এলাকায় পরিচিত।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
নান্দাইলের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য নিবার্চিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জুলাই, ২০২৩