সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ জুলাই, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা ও বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা করবে বাংলাদেশ  আওয়ামী লীগ। সে হিসেবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দলটি। এর অংশ হিসেবে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করতে যাচ্ছেন।
এ বিষয়ে (১৩  জুলাই) বৃহস্পতিবার রংপুর আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা, দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন।
সূত্র জানায়, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে ৩০ জুলাই জনসভা আয়োজনের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও
বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, রংপুর মহানগর আওয়ামী লীগের  আহ্বায়ক ডা: দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো: আবুল কাশেম, এইচএন আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
এ সময় রংপুরের রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে বলেন আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।