সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুলাই, ২০২৩
মুক্তিযুদ্ধের পর নওগাঁর সাপাহারে প্রথম লাল-সবুজের পতাকা উড্ডয়নকারী  বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব)’র  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুনের নের্তৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে দ্বিতীয় জানাযা নামাজ শেষে নিজ গ্রাম ফুটকইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী শুক্রবার সকাল ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী সিডিএম হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরণ করেন। তিনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার জানাযায় উপস্থিত ছিলেন বদলগাছি-মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিমুদ্দিন তরফদার এমপি,সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার  প্রমূখ।  এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।