সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বৃক্ষ রোপণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুলাই, ২০২৩
বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে গত কয়েক বছর যাবত দেশের তাপামাত্রা ক্রমেই বেড়েই চলেছে। এই প্রচন্ড তাপদাহ হ্রাসে গাছের ভূমিকা অপরিসীম। এলক্ষে জেলা, প্রশাসন টাঙ্গাইল এর উদ্যোগে  একযুগে সারা জেলায় এক দিনে ১লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে নাগরপুরে বৃক্ষ রোপণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৭৪১০টি গাছের চারা বিতরণ করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদের মিলয়াতনে বৃক্ষ রোপণ উৎসব উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্তে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুব রহমান, কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল প্রমুখ।
এসময় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দূস্থ ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন সংসদ সদস্য টিটু।
অপরদিকে উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাষ ঘুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নতুন ভবন উদ্ভোধন ও ধুবড়িয়া নয়াপাড়া থেকে লক্ষিদিয়া রাস্তার ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উদ্ভোধনের সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: মাহবুব রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুর হক, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান এমবি, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো: সজীব মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান রিপন সহ ইউনিয়ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।