সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশনে”র উদ্যোগে রক্তদানে উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণী মেগা ক্যাম্পেইন-২০২৩

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুলাই, ২০২৩
রংপুর বিভাগের বিভিন্ন জেলায় “রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশনে”র উদ্যোগে ‘রক্তদানে উদ্বুদ্ধকরণ ও লিফলেট বিতরণী মেগা ক্যাম্পেইন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে  রংপুর ব্লাড সেল্ফলেস অর্গানাইজেশন রংপুর বিভাগে এক যোগে এই সচেতনতা মূলক ক্যাম্পেইন আয়োজন করে। যাতে অংশগ্রহণ করে ৫০ এর অধিক স্বেচ্ছাসেবী। উক্ত দিনে রংপুরের টাউনহল থেকে শুরু করে জাহাজ কোম্পানী মোড় হতে মেডিকেল মোড় এবং বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় ও রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজারের অধিক লিফলেট বিতরণ করা হয়।
এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা, তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে রক্তদানের উপকারিতা ও সচেতনতা বৃদ্ধি করা। সেই সাথে রক্তদান করতে ইচ্ছুক এবং রক্তদান নিয়ে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহী স্বেচ্ছাসেবী সংগ্রহ করা।
এসময় সকলের মাঝে রক্তদানের উপকারিতা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।উক্ত মেগা ক্যাম্পেইন যে যে গুরুত্বপূর্ন জায়গা সমূহে একযোগে অনুষ্ঠিত হয়েছেঃ রংপুর টাউন হল, রংপুর সুপার মার্কেট,জাহাজ কোম্পানির মোড়,সুরভী উদ্দান,রংপুর ধাপ,রংপুর মেডিকেল মোড়, এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর জিলা স্কুল, রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ে প্রভৃতি যায়গায় লিফলেট বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।