আগামী জাতীয় সংসদ নিবার্চন কে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ -১ আসন থেকে নৌকা প্রতিক পেয়ে নির্বাচিত হলে দৌলতপুর ও শিবালয়ের চরে উন্নয়ন থেকে পিছিয়ে পরা মানুষের জন্য তিনি কিছু করতে চান। বদলাতে চান তাদের জীবন ব্যবস্তা, তাদের চিকিৎসার অভাবে বা সময় মতো হাসপাতালে পৌছাতে যাতে কাউকে কষ্ট করতে না হয় সেজন্য নৌপথে নৌ-এ্যামবুলেন্স ও জরুরি আইনি সহায়তা যাতে পায় সেজন্য নৌ- পুলিশ ফাঁরিও করে দিবেন বলে তিনি জানান।এসময় তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও শেখ হাসিনাকে যেন পুনরায় নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত থাকে সেই লক্ষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এসময় ঘিওর,শিবালয় ও দৌলতপুর উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিদুর রহমানের সভাপতিত্বে দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের খলসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি
জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সালাউদ্দিন মাহমুদ জাহিদ এর মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুলাই, ২০২৩