শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মির্জাপুর উপজেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে উপজেলা মজলিস মিলনায়তনে এক কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সভাপতি বোরহান উদ্দিন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন ।
শাখা সেক্রেটারি হৃদয় আহমাদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোরশেদ খান, ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি তৌফিক বিন হারিছ, টাঙ্গাইল জেলা সভাপতি জাবের আল জিহাদ, সাবেক সভাপতি মাওলানা বদিউজ্জামান ও সেক্রেটারি নাদিম আহমদ প্রমুখ।