সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
যশোরের অভয়নগরে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি আকবর আলী নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৩জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার পাথালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মোঃ আলাউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বসুন্দিয়া পুলিশ ক্যাম্প পুলিশের সহযোগিতায় বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বিজ্ঞ আদালত কর্তৃক মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত আসামি অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মৃত- আনোয়ারুল্লাহর ছেলে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলো, তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।