সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।  তিনি আজ বৃহস্পতিবার  ১১.৪৫ টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিকাল ৫ টার সময় সাপাহার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন এর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে, পরে তাকে উপজেলার শীতলডাঙ্গা পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।  এসময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার ও আজিজুল হক প্রমূখ।  এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান  কমান্ড  সদস্য বৃন্দ, সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।  জানাগেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।