সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় নৈশপ্রহরী ও ভাড়াটিয়াকে বেঁধে ডাকাতি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুলাই, ২০২৩
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ১টি বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রথমে মিলের নৈশপ্রহরীকে বেঁধে রাখে পরে বাড়ির ভাড়াটিয়ার দরজা ভেংগে প্রবেশ করে বাড়ির সবাইকে  জিম্মি করে নগদ টাকা স্বণাংলংকার সহ ৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় রুহিয়া থানার অন্তর্গত উত্তরা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোশারুল ইসলামের বাড়িতে ৮/১০ জনের একদল ডাকাত হানা দেয়। এসময় পরিবারের সবাইকে  জিম্মি করে ভাড়াটিয়া প্রভাস রায়ের বাড়ি
ডাকাত দল আধা ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে দুইটি আলমারি ভেঙ্গে প্রায় নগদ ৭০ হাজার টাকা ২ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
 খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ ,ডিবি,পিবিআই পরিদর্শন করেছে।
ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে,এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।