সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জেলা লিগ্যাল এইডের মাসিক সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে জেলা লিগ্যাল এইডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় জজ কোর্টের শহীদ সোহেল- জগন্নাথ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুন শিবলী, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি আ: মান্নান রসূল, জিপি মীর রফিকুল ইসলাম আজম, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মো: বনি আমিন বাকলাই, ঝালকাঠি চেম্বার অব কমার্স এর সভাপতি মো: সালাউদ্দিন সালেক, জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবীর, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক মো: মশিউর রহমান, জেল সুপার আকতার হোসেন শেখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, ব্র্যাক এনজিওর কর্মকর্তা নিত্যানন্দ শীল, দৈনিক দূরযাত্রা সম্পাদকের পক্ষে ষ্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম বাচ্চু, দৈনিক শতকন্ঠের সম্পাদকের পক্ষে ষ্টাফ রিপোর্টার মো: আতিকুর রহমান প্রমুখ। সভায় বিগত ২০ জুন ২০২৩ তারিখের অনুষ্ঠিত সভার রেজুলিউশনের ৬টি এজন্ডা পাশ করা হয়।

সভার শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের বিচারক হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান সভার উপস্থিত সদস্যবৃন্দ ।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, “লিগ্যাল এইড এর সেবা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৌছাতে হবে। প্রত্যন্ত অঞ্চলসহ সকল পর্যায়ের সাধারণ ও গরীব অসহায় মানুষ যাতে লিগ্যাল এইডের সেবা পেতে পারে সেজন্য আইনজীবিসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, লিগ্যাল এইডের সরকারী উদ্যোগ বাস্তবায়নে আমাদের সকলকে সহযোগীতা করতে হবে। অস্বচ্ছল ও গরীব বিচার প্রাথীরা যাতে লিগ্যাল এইডের সুফল ভোগ করতে পারে সেজন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনিযুক্ত জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সকারী জজ এসএম মাহফুজ আলম।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।