সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করলেন  টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে মামুদনগর ইউনিয়ন ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের মতবিনিময় সভা আয়োজন করেন।
মতবিনিময় সভায় আহসানুল ইসলাম টিটু এমপি এসময় তার নির্বাচনী প্রচার আনুষ্ঠানিক ঘোষনা দেন । নাগরপুর-দেলদুয়ার সংসদীয় আসনে নৌকা প্রতীকে বিজয় নিশ্চিত করার লক্ষে প্রতিটি  ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠন নেতা কর্মীদের সাথে মতবিনিময় করবেন। তিনি আরো বলেন সরকারের যে সকল উন্নয়ন হয়েছে তা সাধারন জনগণের মধ্যে  তুলে ধরতে হবে।
মামুদনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি শেখ লেবু মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু ও ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।