সোমবার , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (মঙ্গলবার) ১১ জুলাই সরকারি কলেজ হল রুম অডিটোরিয়ামে টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান সোহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের দেশ এখন ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমরা এগিয়ে যাচ্ছি, আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে পূনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে সুন্দর, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজে’র অধ্যক্ষ প্রফেসর মো: বেল্লাল হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু, নাগরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো: সজিব মিয়া এবং নাগরপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।