রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা  অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জে পৌর শহরের দক্ষিণ সুজালপুরে  মঙ্গলবার দুপুরে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর আয়োজনে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নূরানী হাফিজিয়া মাদরাসা ও  এতিমখানায়  আবাসিক ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন,আলোচনা সভা, কেরাত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 উক্ত অনুষ্ঠানে মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নূরনবী নাসিম এর সঞ্চালনায় ও কাওসার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক রুবেল ইসলাম শাহ।
 এসময় অনুষ্ঠানে সংগঠনের  উপদেষ্ঠা রুবেল ইসলাম শাহ বলেন, মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ  রক্তদানের পাশাপাশি  আর্তমানবতায় বিভিন্ন সমাজ সেবামুলক  কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায়  আজ এই মাদ্রাসায় দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আবাসিক ছাত্রদের জড়তা দূর করার জন্য কেরাত প্রতিযোগিতা আয়োজন করি,  যার ফলে শিক্ষার্থীদের  জড়তা দূর হবে। আর এই মহতী উদ্যোগে গ্রহন করার জন্য সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসায় মুহতামিম মাওলানা রবিউল ইসলাম, হাফেজ মো: আবদুল্লাহ, ক্বারী মো: মাসুম বিল্লাহ সহ মুগ্ধতা রক্তযোদ্ধা সমাজকল্যাণ সংস্থা বাংলাদেশ এর সহ সভাপতি বিয়েল ইসলাম,  সাকিব ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আরিফ ইসলাম,  সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সভাপতি এনায়েতুল্লাহ সিয়াম সহ  আরো অনেকেই।
পরে কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় কেন্দ্রীয় কমিটির ৩০ জন স্বেচ্ছাসেবক  এবং মাদরাসার  শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।