টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা গেট সংলগ্ন স্থানীয় এমপি নিজ কার্যালয়ে আওয়ামী সেচ্ছাসেবকলীগ আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়। নাগরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু। উপজেলা আ.লীগ সহ সকল ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
নাগরপুরে সেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুলাই, ২০২৩