রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জুলাই, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার (৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্যের নিজ কার্যালয়ে আগামী ২৩ জুলাই তারিখে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সম্মেলন সফল করার উদ্দেশ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি এবং বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল হাসান জাহিদ, শাহীদুল ইসলাম খান অপু প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।