রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সংবাদ প্রকাশের পর ভূতুড়ে বিদ্যুৎ বিলের হাত থেকে মুক্তি পেল কৃষক

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জুলাই, ২০২৩

অভয়নগরে সংবাদ প্রকাশের পর…… ভূতুড়ে বিদ্যুৎ বিলের হাত থেকে মুক্তি পেল কৃষক। জাতীয় দৈনিক ও আঞ্চলিকসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের নির্দেশে পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া জোনাল অফিস থেকে ওই কৃষকের বিদ্যুৎ বিলের কপি সংশোধন করে দেয়া হয়েছে। রোববার সকালে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আব্দুল্লাহ আল মামুন তার অফিসের এক কর্মচারীকে দিয়ে গ্রাহকের ব্যবহৃত ৫০ইউনিটের মূল্য বাবদ ২৫৩টাকার নতুন বিলের একটি কপি বিদ্যুৎ গ্রাহক কৃষক খোকন মন্ডলের বাড়িতে পৌঁছে দেন। এসময় পুরাতন ১৫হাজার ৫০ ইউনিটের ২লাখ ১৬হাজার ৮২০টাকার ভৌতিক বিলের কপিটি ফেরত আনেন। উপজেলার ডহর মশিহাটি গ্রামের নিমাই মন্ডলের ছেলে খোকন মন্ডলের নামে ০০০০৫০৮৫ [১] নম্বরধারী আবাসিক মিটারে এই বিপুল পরিমাণ টাকার অংকের হিসাব দেখানো হয়েছিল। যার হিসাব নং ৫৩১-১৯০০ [২]।  বিষয়টি সম্পর্কে পল্লী বিদ্যুৎ সমিতির নওয়াপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল্লাহ আল মামুন জানান, কম্পিউটার অপারেটর এন্ট্রি করতে ভুল করায় এমনটি হয়েছে। বিল সংশোধন করে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। উল্লেখ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর আওতাধীন নওয়াপাড়া জোনাল অফিস কতৃপক্ষের খামখেয়ালির কারণে এক কৃষকের নামে ভৌতিক বিল দাখিল করা হয়। জুন মাসের সরবরাহকৃত বিলের কপিতে একটি আবাসিক মিটারে ব্যবহৃত বিলের পরিমাণ দেখানো হয়েছে দুই লাখ ১৬ হাজার ৮২০ টাকা। ওই বিলের কপি হাতে পেয়ে কৃষকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

উপজেলার ডহর মশিহাটি গ্রামের নিমাই মণ্ডলের ছেলে খোকন মণ্ডলের নামে ০০০০৫০৮৫ [১] নম্বরধারী আবাসিক মিটারে এই বিপুল পরিমাণ টাকার অংকের হিসাব দেখানো হয়েছে। যার হিসাব নং ৫৩১-১৯০০ [২]। ওই মিটারে গত মে মাসে ৪০ ইউনিট বিদ্যুৎ খরচ করে তিনি ২৩০ টাকা পরিশোধ করেছেন। অথচ জুন মাসে বিদ্যুতের খরচ দেখানো হয়েছে ১৫ হাজার ৫০ ইউনিট, যার টাকার পরিমাণ দুই লাখ ১৬ হাজার ৮২০ টাকা। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় নিউজ প্রকাশিত হলে কতৃপক্ষের টনক নড়ে। যে কারণে ওই  ভূতুড়ে বিদ্যুৎ বিল সংশোধন করে প্রকৃত বিদ্যুৎ বিলের কপি ওই কৃষকের কাছে দিয়ে আসে কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।